প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
গণমাধ্যমকর্মীদের নিয়ে সোহানী শিফার মন্তব্যের প্রতিবাদ তানভীর আজাদের

গণমাধ্যমকর্মীদের তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করার অভিযোগে সোহানী শিফার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বাঁচাওয়ের আহ্বায়ক মোঃ তানভীর আজাদ।
ঢাকা বাঁচাও সংগঠনের আহ্বায়ক মোঃ তানভীর আজাদ গণমাধ্যমকর্মীদের নিয়ে সোহানী শিফার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ বার্তায় তানভীর আজাদ বলেন, ঢাকা বাঁচাও সংগঠন থেকে বহিষ্কৃত সোহানী শিফা সম্প্রতি তাঁর ফেসবুক লাইভে গণমাধ্যমকর্মীদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছেন। গত ৮ নভেম্বর শাহবাগ থানায় সোহানী শিফার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর গণমাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যের প্রসঙ্গ টেনে শিফা সাংবাদিকদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করেন তিনি।
তানভীর আজাদের দাবি, ফেসবুক লাইভে সোহানী শিফা বলেছেন, ছোট ছোট গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। এ ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম কখনো ছোট হতে পারে না। গণমাধ্যমকর্মীদের কাজ ও মর্যাদাকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই।
প্রতিবাদ বার্তায় তানভীর আজাদ সোহানী শিফার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উত্থাপন করেন। একই সঙ্গে তাঁকে ‘নব্য পরীমনি’ হিসেবে উল্লেখ করে তাঁর আচরণের সমালোচনা করেন।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের নিয়ে সোহানী শিফার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ঢাকা বাঁচাও সংগঠন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্