প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন, হতাহতের ঘটনা নেই

রাজধানীর শ্যামলীতে চলন্ত ঠিকানা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
রাজধানীর শ্যামলীতে চলন্ত ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতার ঘটনা কি না, সে বিষয়ে জানা যাবে।
এদিকে, শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্