প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. নবিউল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে। এর মধ্য দিয়ে প্রকৃত উপকারভোগী পরিবারগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্