প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
ঢাকা বাঁচাও কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন তিন নতুন সদস্য

ঢাকা বাঁচাও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটিতে নতুন তিনজন কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সংগঠনটির আহ্বায়ক মোঃ তানভীর আজাদ তাঁদের মনোনয়ন অনুমোদন করেন।
রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা এবং নগরীর বিভিন্ন সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা সংগঠন ঢাকা বাঁচাওয়ের কেন্দ্রীয় কমিটিতে নতুন তিনজন সদস্য যুক্ত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সংগঠনটির আহ্বায়ক মোঃ তানভীর আজাদ নতুন তিন কার্যকরী সদস্যের মনোনয়ন অনুমোদন করেন।
নতুন মনোনীত সদস্যরা হলেন—শান্তিনগর থেকে আল-আমিন খান, মিরপুর থেকে শাকিল তুহিন এবং বসুন্ধরা (যমুনা) থেকে বিথী আক্তার।
এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বায়ক মোঃ তানভীর আজাদ বলেন, একটি বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তুলতে সংগঠনটি সব সময় ভূমিকা রাখার চেষ্টা করছে। সমাজের সচেতন ও বিবেকবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে নগরীর বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করলে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, নতুন করে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা ঢাকা বাঁচাওয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্