প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
আইইবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী ড. প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস—সেবা ও কল্যাণ) পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এলজিইডির প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৩ হাজার ৯৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এ বিজয় অর্জন করেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস—সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বা সেবা ও কল্যাণ) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার।
নির্বাচনে তিনি ৭ হাজার ৫৩০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩ হাজার ৫৮৭ ভোট। ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ৯৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন ড. জিয়াউল ইসলাম মজুমদার। নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হয়েছেন।
এ বিজয়ের পর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুসহ সংশ্লিষ্ট সব সম্মানিত ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ড. প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার মনে করেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব প্রকৌশল সমাজের আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্