
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা সেন্টারের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেনী জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ জামিল।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, সমান সুযোগ নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এ ছাড়া প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী প্রকৌশলীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন, গবেষণা ও উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সম্পর্ক জোরদারে কাজ করার অঙ্গীকার করেন আশরাফ জামিল।
নির্বাচন-পরবর্তী সময়েও সব প্রকৌশলীকে সঙ্গে নিয়ে পেশাজীবী সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার আহ্বান জানান নবনির্বাচিত এই প্রকৌশলী।
উল্লেখ্য, আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ১৩ নভেম্বর।
১৯৪৮ সালে নিবন্ধিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠনগুলোর অন্যতম।