
সামাজিক সংগঠন ‘সুনাগরিক গড়বো মোরা’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সামাজিক সংগঠন ‘সুনাগরিক গড়বো মোরা’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে আগামীকাল শনিবার (২১ নভেম্বর)। এ উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি এর কার্যক্রম দেশব্যাপী প্রচার ও প্রসারের লক্ষ্যেও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সাউথ এশিয়া ফাউন্ডেশনের গভর্নর এম এ ফখরুদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘সুনাগরিক গড়বো মোরা’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বাসার আলী বাছির।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী পাঠানোর আবেদন জানানো হয়েছে।