প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন হাকিম জেফ্রিস। নির্বাচিত হলে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে নতুন ইতিহাস গড়বেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন হাকিম জেফ্রিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে স্পিকার পদে দলীয় মনোনয়ন পাওয়ার নজির স্থাপন করেছেন তিনি।
আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের সদস্যদের শপথ গ্রহণের পর প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেফ্রিস।
স্পিকার নির্বাচিত হলে বর্তমান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হবেন তিনি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নেতৃত্বে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
আল জাজিরার
প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্