
বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ নভেম্বর বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সুশীল ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ।
বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ নভেম্বর বুধবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সুশীল ফোরামের উদ্যোগে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার মাওলানা আকরাম খাঁন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ।
আলোচনা সভাটি গণমাধ্যমে প্রচারের লক্ষ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে সাংবাদিক, ফটোসাংবাদিক ও ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ জানিয়েছে আয়োজক সংগঠনটি।