প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2026 ইং
স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ঢাকা ওয়াসা সিবিএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (৩১৮৫)-সিবিএ-এর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে সিবিএ প্রতিনিধি দলের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান
সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী ও অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ঢাকা ওয়াসার সার্বিক পরিস্থিতি ও বিদ্যমান বিভিন্ন বিষয়াদি সম্পর্কে মাননীয় মন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। মন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন।
এ সময় ড. আবদুল মঈন খান আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকাবাসীকে সর্বোচ্চ ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে সিবিএ তার অবস্থান থেকে দায়িত্বশীল ও যথাযথ ভূমিকা পালন করবে। মন্ত্রীর এই আহ্বানের পরিপ্রেক্ষিতে সিবিএ-এর পক্ষ থেকেও নগরবাসীর সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তাঁকে পূর্ণ আশ্বস্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্