অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ৫৬ শতাংশ ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের পূর্বাভাস অনুযায়ী, জোটটি ৫৫ থেকে ৫৬টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৯। তবে ভোট গণনা শেষ না হওয়ায় চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।

বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

আংশিক ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, যার ভোটের হার ১৬ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট পেয়েছে ৯ শতাংশ ভোট।

দ্য টাইমস অব ইসরায়েলের হিসাব অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে নেতানিয়াহুর জোট ৫৫টি আসন পেতে পারে। বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৯ এবং আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে পারে। তবে আরেকটি পূর্বাভাসে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৬ হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর অবস্থান আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রতি পাঁচজন ভোটারের অন্তত একজনের সমর্থন পেয়েছে তাঁর দল লিকুদ পার্টি।

এদিকে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম পার্টি। দলটির নেতা মানসুর আব্বাস জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করছে। গাদি আইজেনকটের শিবিরের পাশাপাশি নেতানিয়াহুর লিকুদ পার্টিও তাঁর দলের সঙ্গে যোগাযোগ করেছে।

বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রা’আমের পাঁচটি আসন রয়েছে। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে ক্ষমতায় থাকা জোট সরকারেও অংশ নিয়েছিল দলটি। মানসুর আব্বাসের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগে ও পরে—উভয় সময়েই প্রধান রাজনৈতিক শিবিরগুলো তাঁর দলের সঙ্গে যোগাযোগ করেছে।

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও উল্লেখযোগ্য ছিল। কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনে ৭৭ দশমিক ৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ পয়েন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার করবে সরকার

1

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্

2

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি: সিইস

3

পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

4

বিএনপি নেতা সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

5

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্য

6

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার

7

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

8

দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন: রিজভী

9

কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে:

10

লোটাস লাইটে বদলে গেছে বরিশালের চৌমাথা লেকের রাতের দৃশ্য

11

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তার

12

ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করবে সরকার: স্বাস্থ্

13

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

14

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্

15

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

16

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী অপরাধীই: স্বরাষ্ট্রমন্ত্রী

17

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: প্রধানমন্

18

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

19

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

20