অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা

বাংলা নববর্ষের আনন্দ, রঙ ও ঐতিহ্যের আবহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এ মেলায় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। রঙিন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা বৈশাখের চিরচেনা আবহকে আরও উজ্জ্বল করে তোলে। প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন আয়োজনে মেলাটি এক আকর্ষণীয় মিলনমেলায় পরিণত হয়।

মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা নিজস্ব স্টল স্থাপন করেন। এসব স্টলে বাঙালির ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প এবং লোকজ সংস্কৃতির বিভিন্ন উপাদান তুলে ধরা হয়। আয়োজনজুড়ে ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য, সৌন্দর্য ও ঐতিহ্যের সমৃদ্ধ ধারা।

ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম বলেন, বৈশাখী মেলা এমন একটি আয়োজন, যা বিশ্ববিদ্যালয়ের সব স্তরের মানুষকে একত্রিত করে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। এই আয়োজনের মাধ্যমে শুধু উৎসব উদযাপন নয়, বরং একটি আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়েছে, যেখানে সবার অংশগ্রহণই ছিল সবচেয়ে বড় শক্তি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

এই মেলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, যা আয়োজনটিকে আরও অর্থবহ করে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের সহযোগিতা বাড়াতে এলজিআরডি মন্ত্রীর প্রস্তাব

1

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

2

সবুজ ঢাকা গড়তে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

3

বাংলাদেশে সমন্বিত ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ার অঙ্গীকার বি

4

সংশোধিত এসআরবি বিল সংসদে উপস্থাপনের সুপারিশ

5

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

6

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

7

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

8

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

9

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা করছে সরকার

10

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

11

ইরানপন্থী মন্তব্যে উপস্থাপিকার জেল

12

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

13

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

14

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

15

বিশ্বকাপ সামনে রেখে টরন্টোতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

16

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

17

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

18

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

19

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

20