অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশ গত ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে ৩০ দিন সময় দেওয়া হলেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে পুরোপুরি নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে। তার ভাষ্য, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তবে এ এলাকাকেও নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অধিক গতিতে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে সেই কার্যক্রম সবার নজরে এসেছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

1

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

2

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

3

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

4

খেলায় রাজনীতির আগ্রাসন, ভারতের কড়া সমালোচনায় উইজডেন

5

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

6

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

7

খামেনির দাফনসূচি ঘোষণা করল ইরান

8

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

9

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

10

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

11

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

12

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্

13

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

14

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

15

প্রতিরক্ষা ও কূটনীতিতে নতুন অধ্যায়: বাংলাদেশ–তুরস্ক যৌথ কমিট

16

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

17

প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমি

18

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

19

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

20