অনলাইন ডেস্ক
প্রকাশ : May 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনো ধরনের তদবির, রাজনৈতিক চাপ কিংবা স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়ার সুযোগ থাকবে না।

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের তাঁতিপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না।

তিনি আরও জানান, নির্বাচনের আগেই ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সেই উদ্যোগ বাস্তবায়নে দ্রুত কাজ শুরু হয়। ইতোমধ্যে উপাচার্য নিয়োগ, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নের নামে কৃষিজমি ধ্বংস করা হবে না। ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রেও কৃষিজমি রক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানের শেষদিকে মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

1

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

2

নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট নয়: হাইকোর্ট

3

সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বড় বাধা জমির সংকট

4

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

5

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

6

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সর

7

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

8

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

9

অটল নীতি ও বস্তুনিষ্ঠতায় অনন্য: এলজিইডির রিভার প্রকল্পে আতি

10

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্

11

৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

12

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

13

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

14

সবুজ ঢাকা গড়তে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

15

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

16

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ

17

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

18

লোটাস লাইটে বদলে গেছে বরিশালের চৌমাথা লেকের রাতের দৃশ্য

19

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

20