অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন স্বাভাবিকভাবে পরিচালিত হয় এবং জনগণের জানমাল নিরাপদ থাকে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

1

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

2

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

3

সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতিচর্চার আহ্বান রিজভীর

4

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

5

ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দ

6

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

7

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ঋণ মিলবে ২৯৫.৫ মিল

8

ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক সই

9

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৫৬ জনের মৃত্য

10

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান

11

প্রতিরক্ষা ও কূটনীতিতে নতুন অধ্যায়: বাংলাদেশ–তুরস্ক যৌথ কমিট

12

থানায় আট চোরের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার আরও দুইজন

13

বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

14

বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রমে নতুন গতি

15

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

16

জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

17

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

18

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

19

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

20