অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারার সিদ্ধান্ত

প্রকৃত মৎস্যজীবীদের অধিকার সুরক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি ও সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সরকারি জলমহাল ইজারা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। প্রকৃত মৎস্যজীবীদের অধিকার রক্ষা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং সরকারি রাজস্ব আহরণে গতিশীলতা আনতে জলমহাল ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি জলমহাল ইজারা প্রদানসংক্রান্ত কমিটির ৯২তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মিজানুর রহমান মিনু বলেন, উন্মুক্ত ও অনলাইনভিত্তিক ইজারা ব্যবস্থার মাধ্যমে প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেন, প্রান্তিক ও প্রকৃত মৎস্যজীবীরা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই ইজারাসংক্রান্ত সুবিধা পান, তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি জলমহালের যথাযথ ব্যবহারের মাধ্যমে খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কোনো ধরনের অন্যায় তদবির গ্রহণ না করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে জলমহাল ইজারার সুপারিশ করার নির্দেশ দেন তিনি।

সভায় উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ একরের বেশি আয়তনের সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মৌলভীবাজারের ১১টি, রংপুরের একটি, সিলেটের ১৯টি এবং কুষ্টিয়ার তিনটিসহ মোট চার জেলার ৩৪টি জলমহাল ইজারার প্রস্তাব উপস্থাপন করা হয়।

এ ছাড়া বরিশালের দুর্গাসাগর দিঘি, চাঁপাইনবাবগঞ্জের বিল চুড়ইল জলমহাল, মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন নিমগাছি প্রকল্পের ৭৭৯টি পুকুরের ইজারার মেয়াদ বৃদ্ধি এবং হবিগঞ্জের বিল সুতী নদী (বদ্ধ) জলমহাল নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনা করা হয়।

উপস্থাপিত প্রস্তাবগুলো যাচাই-বাছাই শেষে উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫টি সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের সায়রাত অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মফিজুল ইসলামসহ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মৌলভীবাজার, সিলেট, রংপুর, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকেরা ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

1

১০ লিটারে মিলত না পুরো তেল, কারচুপিতে ধরা পড়ে জরিমানা গুনল দ

2

‘ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের

3

৩ নভেম্বর প্রথমবারের মতো সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন

4

দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ

5

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক হলেন সিনিয়র

6

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

7

জাপানের সেবা খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: এলজি

8

সৌরবিদ্যুতের ব্যবহার ও উন্নয়ন প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচন

9

বিদ্যুৎ খাতের প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক

10

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্র

11

এআই ছবিতে বেলজিয়ামের মন্ত্রীকে কটাক্ষ, মার্কিন রাষ্ট্রদূতকে

12

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি চর্চায় গড়ে উঠবে সুস্থ প্রজন্ম: স্থা

13

কর্মসংস্থান ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে আইএলওর সহযোগিতা চান উ

14

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

15

জীবনযুদ্ধে সফল খাদিজার বাগানে বিদেশি ফলের সমারোহ

16

কৃষিজমির টপসয়েল রক্ষায় খাল খননের মাটি যাবে ইটভাটায়

17

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশ

18

পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একাংশ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন

19

গোড়ালির চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন ফেরান তোরেস

20