অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআই ছবিতে বেলজিয়ামের মন্ত্রীকে কটাক্ষ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব

বেলজিয়ান স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যান্ডেনব্রুককে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ব্যঙ্গাত্মক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় মার্কিন রাষ্ট্রদূত বিল হোয়াইটকে তলব করেছে বেলজিয়াম। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অপ্রয়োজনীয় টানাপোড়েন তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বেলজিয়ান পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো।

বেলজিয়ান স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যান্ডেনব্রুককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের ঘটনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিল হোয়াইটকে তলব করেছে বেলজিয়াম। সোমবার (৩১ আগস্ট) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোর সঙ্গে প্রায় ৯০ মিনিট বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠকে ম্যাক্সিম প্রেভো সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা আবার ঘটলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অপ্রয়োজনীয় টানাপোড়েন তৈরি হতে পারে।

অ্যালকোহলের বোতলে স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যে ফ্রাঙ্ক ভ্যান্ডেনব্রুককে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছিলেন বিল হোয়াইট। ইনস্টাগ্রামে ভ্যান্ডেনব্রুকের একটি এআই-তৈরি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জীবনের সব ধরনের আনন্দ নষ্ট করেন।’

ছবির ওপরে লেখা ছিল, ‘বেলজিয়ামের সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি কে?’ এর মাধ্যমে ভ্যান্ডেনব্রুকের অ্যালকোহলবিষয়ক কঠোর নীতির কারণে মানুষের জীবনের আনন্দ কমে যাচ্ছে বা নষ্ট হচ্ছে—এমন বক্তব্য তুলে ধরতে চেয়েছিলেন হোয়াইট।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের ওই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেন বেলজিয়ান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে এসব বিষয়ে উপযুক্ত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা করা উচিত। প্রকাশ্যে একে অপরকে এভাবে কটূক্তি করা কিংবা কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা গ্রহণযোগ্য নয়।

ম্যাক্সিম প্রেভো আরও বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কোনো বেলজিয়ান রাষ্ট্রদূত যদি ব্যক্তিগতভাবে মার্কিন কর্মকর্তাদের সমালোচনা করেন, তাহলেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। রাষ্ট্রদূতদের কূটনৈতিক নিয়ম ও রীতি মেনে চলতে হয়। পারস্পরিক সম্মান এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টিও এসব নীতির অন্তর্ভুক্ত বলে বিল হোয়াইটকে স্মরণ করিয়ে দেন তিনি।

এদিকে, বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত বিল হোয়াইট। দুই পক্ষ বৈঠকের মাধ্যমে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পেরেছে বলেও জানান তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের জন্য তিনি ক্ষমা চেয়েছেন কি না, তা স্পষ্ট করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

1

সংস্কার প্রশ্নে সরকার-বিরোধী দলের দূরত্ব আরও স্পষ্ট সংসদের ত

2

৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

3

নেপালে টানেল থেকে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে

4

খামেনির দাফনসূচি ঘোষণা করল ইরান

5

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

6

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রতিমন্ত্রী মীর শাহে আল

7

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

8

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

9

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় স

10

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

11

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

12

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে

13

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি,

14

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

15

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রচার জোরদারের তাগিদ

16

অবকাঠামো নয়, শিশুর কার্যকর শেখাই প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার

17

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

18

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

19

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

20