অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর বিমান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত কয়েক ঘণ্টায় কিছু লক্ষণ দেখে মনে হচ্ছে, তাৎক্ষণিক ঝুঁকিটি হয়তো আপাতত কিছুটা কমে এসেছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ইরানি হামলার কারণে স্থগিত থাকার পর কুয়েত পুনরায় তাদের বিমান চলাচল শুরু করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে স্থানীয় সময় সকাল ৬:১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩:১৫) বিমান চলাচল পুনরায় শুরু করা হয়েছে। 

বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে, কুয়েতের ওপর চালানো ইরানি আগ্রাসনের পর বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল এবং ঝুঁকি দূর হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের ১১টি ফ্লাইট পার্শ্ববর্তী বিমানবন্দরগুলোতে ঘুরিয়ে দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিমান চলাচল খাত একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী বিমান চলাচলের জন্য জিসিসি (জিসিসি) ভুক্ত সব দেশই এই অঞ্চলে বড় বড় বিমানবন্দর এবং ট্রানজিট হাব পরিচালনা করে থাকে।

সূত্র : আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

1

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

2

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

3

ড্র করেও সেমিতে আর্সেনাল

4

শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রা

5

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

6

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্ব

7

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

8

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

9

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃত

10

সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর অব্যাহতি

11

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যোগ্য সবাই প

12

সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর

13

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

14

সবুজ ঢাকা গড়তে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

15

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রম

16

এআই ছবিতে বেলজিয়ামের মন্ত্রীকে কটাক্ষ, মার্কিন রাষ্ট্রদূতকে

17

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

18

ঢাকা–কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাব, নতুন সম্ভাবনার দ্বার

19

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

20