অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবসর নয়, ঘুমাতে যাওয়ার কথা বলেছিলাম: অমিতাভ বচ্চন

অবসর নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছেন, কাজ থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই; রাতে ঘুমাতে যাওয়ার প্রসঙ্গকেই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।


অবসর নেওয়ার গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি তাঁর একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে অভিনয় ও সঞ্চালনা থেকে অবসর নেওয়ার খবর ছড়িয়ে পড়লেও অমিতাভ জানিয়েছেন, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

নিজের অফিশিয়াল ব্লগে বিষয়টি পরিষ্কার করে অমিতাভ বচ্চন বলেন, রাতে তিনি সাধারণভাবেই লিখেছিলেন যে অনেক রাত হয়েছে এবং এবার অবসর নেওয়ার সময়। তাঁর ভাষ্য অনুযায়ী, গভীর রাতে এর অর্থ ছিল ঘুমাতে যাওয়া। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ সেটিকে কাজ থেকে অবসর নেওয়ার ইঙ্গিত হিসেবে প্রকাশ করেছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের বক্তব্যের সমর্থনে একটি পত্রিকায় প্রকাশিত অবসরের খবরের কাটিংও ব্লগে যুক্ত করেন অমিতাভ। রসিকতার সুরে তিনি স্পষ্ট করেন, কাজ থেকে অবসর নেওয়ার কোনো ঘোষণা তিনি দেননি।

৮৩ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ২০০০ সাল থেকে জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে অনুষ্ঠানটির ১৮তম মৌসুমের সঞ্চালনা করছেন অমিতাভ। শুধু ২০০৭ সালে এক বছরের জন্য শাহরুখ খান অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন।

বড় পর্দাতেও সক্রিয় রয়েছেন অমিতাভ বচ্চন। ২০২৪ সালে রজনীকান্তের সঙ্গে ‘ভেট্টাইয়ান’ সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’ ছবিতে ধারাভাষ্যকারের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন।

বর্তমানে পরিচালক নাগ অশ্বিনের ‘ক্লকি ২৮৯৮ এডি: পার্ট ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অমিতাভ। এতে তিনি আবারও ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রভাসকে ‘ভৈরব’ এবং কামাল হাসানকে ‘সুপ্রিম ইয়াসকিন’ চরিত্রে দেখা যাবে।

সূত্র: মিড-ডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

1

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটি

2

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধা

3

কর্মক্ষম জনসংখ্যা বাড়ছে, তবু শ্রমবাজারের বাইরে বড় জনগোষ্ঠী

4

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার অত্যন্ত সচেতন: স্বর

5

গণতন্ত্র শক্তিশালী করতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার বিকল

6

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিতের দাবি রিজভীর

7

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্

8

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

9

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

10

জনগণের করের টাকা অপচয়ের অধিকার কারও নেই: চরমোনাই পীর

11

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

12

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

13

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

14

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ

15

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

16

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তর

17

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

18

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রম

19

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

20