অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্রকৌশলীরা বদ্ধপরিকর

প্রকৌশলী মোঃ বেলাল হোসেন,
প্রধান প্রকৌশলী, এলজিইডি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা। ৬০ এর দশকে পল্লীপুর্ত কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করলেও সময়ের পরিক্রমায় এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানায় রয়েছে এলজিইডি'র বিশাল কর্মযজ্ঞ। পল্লী অঞ্চলের সড়ক যোগাযোগ এবং হাট-বাজার ও গ্রোথ সেন্টার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে এলজিইডি যে অবদান রেখেছে তা আজ দৃশ্যমান। দেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অর্জনে এসব অবকাঠামোর অবদান অপরিসীম। প্রত্যন্ত পল্লীর মানুষ আজ সর্বোচ্চ ২ কিলোমিটারের মধ্যে পাকা সড়ক ব্যবহারের সুবিধা পাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে পল্লীর এসব অবকাঠামো ব্যাপক ভূমিকা রাখছে।
গ্রামীন অবকাঠাম উন্নয়নের পাশাপাশি এলজিইডি শহর ও নগর অঞ্চলেও ভৌত অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে। নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কে (পৌরসভা ও সিটি কর্পোরেশন) কারিগরি সহায়তা প্রদান ও এসব প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা ও দক্ষতা উন্নয়নেও এলজিডি সম্পৃক্ত। দেশের কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও এলজিডি বিশেষ ভূমিকা পালন করছে সারাদেশে ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। এসব প্রকল্পে স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ফলে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। স্থানীয় পর্যায়ে গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা প্রদান এলজিইডির কর্মতালিকার অংশ। একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে থাকে এলজিইডি। উন্নয়ন প্রকল্প প্রণয়নে অবকাঠামোর তথ্য ভান্ডার, ম্যাপ, কারিগরি বিনির্দেশ (টেকনিক্যাল স্পেসিফিকেশন), ম্যানুয়াল ইত্যাদি প্রণয়ন এবং দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও কর্মদক্ষতা বাড়াতে সংস্থার নিজস্ব কর্মকর্তা /কর্মচারী স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে এলজিইডি।
এলজিইডির বর্তমান প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন "দ্য ডেভেলপমেন্ট টাইমস্ " কে জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে এবং স্হানীয় সরকার সচিব প্রকৌশলী শহীদুল হাসানের পরামর্শে মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিডির প্রকৌশলীরা বদ্ধপরিকর। এলজিইডি সরকারের উন্নয়নে বৃহৎ অংশীদারি সংস্থা। আমাদের প্রকৌশলী গন কোভিড 19 করোনা কালীন সময়েও কাজ চালিয়ে দেশের উন্নয়নে কর্মকান্ড অব্যাহত রেখেছে। এ সময় আমরা আমাদের অনেক প্রকৌশলীকে করোনা কালীন সময়ে হারিয়েছি তবে, জনগণের কল্যাণে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে গিয়েছি।
এলজিডির মাধ্যমে আমরা পল্লী সেক্টরে সড়ক উন্নয়ন, ব্রিজ/ কালভার্ট নির্মাণ, পুনঃনির্মাণ পাকা সড়ক, ব্রিজ কালভার্ট রক্ষণাবেক্ষণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ,উপজেলা পরিষদ ভবন নির্মাণ /সম্প্রসারণ করা, গ্রোথ সেন্টার ও হাট-বাজার উন্নয়ন, সাইক্লোন সেন্টার নির্মাণ ও বিভিন্ন সড়কে বৃক্ষ রোপনের কাজ করে যাচ্ছি।
নগর সেক্টরে ফুটপাত নির্মাণ, ড্রেন নির্মাণ ব্রীজ/ কালভার্ট নির্মাণ, সড়ক মেরামত, বাস/ ট্রাক টার্মিনাল নির্মাণ, লেট্রিন, কমিউনিটি লেট্রিন নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ও ডাস্টবিন নির্মাণ করা হয়েছে এলজিইডির মাধ্যমে।
ক্ষুদ্রাকার প্রাণিসম্পদ সেক্টরে বাঁধ পুনঃনির্মাণ /উন্নয়ন, পানি সম্পদ অবকাঠামো /রেগুলেটর নির্মাণ ও রাবার ড্যাম নির্মাণ,খাল, পুকুর খনন করা হয়েছে।
এবং জেন্ডার সমতা উন্নয়ন অর্জনে বিগত সময়ে গড়ে প্রতিবছরে ৬১ হাজার ৫ শত ৪০ জন হিসাওবে মোট ৮ লক্ষ ২০ জন নারীর কর্মসংস্থান হয়েছে ১৪ হাজার ৬ শত ৩ জন হিসাবে মোট ১ লক্ষ ৮৯ হাজার ৮ শত ৩৯ জন নারীর আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ও প্রতিবছর গড়ে ৪০ হাজার জন হিসাবে মোট ৫ লক্ষ ২০ হাজার জন নারীর আত্মকর্মসংস্থান সহ অন্যান্য প্রশিক্ষণ লাভ করেছেন।
এলজিইডি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের স্বার্থে আমাদের সকল প্রকৌশলী এবং কর্মকর্তা - কর্মচারীদেরকে কাজের গুনগত মান রক্ষায় সচ্ছতা ও জবাবদিহির আওতায় এনে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সেবা দিতে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

1

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

2

নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্র

3

নিজ জেলায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল, উৎসবের আমেজে ঠাকুরগাঁও

4

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

5

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

6

টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা

7

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তর

8

বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে বিশেষ নির

9

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

10

রবিবার শুরু বাজেট অধিবেশন

11

গণতন্ত্র ও জনকল্যাণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

12

মানবসেবায় লায়ন্সের ভূমিকা প্রশংসনীয়: স্পিকার

13

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

14

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

15

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

16

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

17

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

18

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

19

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

20