অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু দমনে ঢাকাজুড়ে টাস্ক ফোর্সের অভিযান

বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান পরিচালনাসহ মনিটরিং কার্যক্রম চালাবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম |

"সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স কমিটি" কর্তৃক বাসা বাড়িতে এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ গুলশান ২ এর রোড নম্বার ১০৭ ও ১১২ এর কয়েকটি স্থাপনায় অভিযান কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান |

এ সময়ে প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য তাদের প্রতিটি বাড়ির বেলকুনি,টপ ,ছাদ বাগান ও নিচের অংশগুলো পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান |

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ০৩ মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম চলমান রয়েছে |

এ সময় তিনি নগরবাসীকে নিজেদের বাসা বাড়ি ও বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতার অনুরোধ করেন |

অভিযানকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ১০৭ নাম্বার রোডের চয়েজ রেস্টুডেন্ট এব মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের জন্য দেন |

অভিযান কার্যক্রম পরিচালনার সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক মাইকিং ,লিফলেট বিতরণ ও স্টীকারের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন পেশায় সফল হতে অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত

1

তারেক রহমান: বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

3

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রতিমন্ত্রী মীর শাহে আল

4

সবুজ ঢাকা গড়তে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

5

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

6

শিল্প-কলকারখানা মঙ্গলবার সন্ধ্যা থেকে আগের মত গ্যাস পাবে: প্

7

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন

8

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

9

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

10

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিতের দাবি রিজভীর

11

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

12

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

13

সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

14

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

15

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

16

ভারতের কাছে হার, সাফে হ্যাটট্রিক শিরোপা অধরা রইল বাংলাদেশের

17

নরওয়ের রাজার মৃত্যুতে শোক জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

18

গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দ

19

ঢাকা–কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাব, নতুন সম্ভাবনার দ্বার

20