অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠোঁট-তালু কাটা শিশুদের চিকিৎসায় সহযোগিতা করছে সরকার

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের উপযুক্ত চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে উপযুক্ত চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে এসব শিশুর মুখে হাসি ফোটানো সামাজিক ও জাতীয় দায়িত্ব।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন আমেরিকা’র সহযোগিতায় ‘নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট’ ও ‘চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন’ আয়োজিত ‘বিশ্ব হাসি দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠা শিশুদের নিয়ে মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, হাসি একটি সার্বজনীন ভাষা। বিশেষ করে শিশুর মুখের হাসি তার পরিবার ও সমাজে আনন্দ বয়ে আনে। সুস্থ ও হাসিখুশি শিশুরাই ভবিষ্যতে সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবে। তাই শিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি বলেন, শিশুদের স্বাস্থ্যসেবা আরও সহজ, সাশ্রয়ী ও দ্রুত করতে প্রযুক্তি ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টেলিমেডিসিন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছে। প্রযুক্তির এ সুবিধা প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

চিকিৎসকদের অবদানের প্রশংসা করে ফকির মাহবুব আনাম বলেন, ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসার মাধ্যমে তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার যে মানবিক উদ্যোগ তিনি অনুষ্ঠানে দেখেছেন, তা প্রশংসনীয়। ড. বিজয় দাসসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে সেবা দিচ্ছেন, তা শুধু চিকিৎসাসেবা নয়; শিশু ও তাদের পরিবারের জীবনে নতুন আনন্দ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ।

সামাজিক ও মানবিক এ ধরনের কাজে দেশের বিত্তবান ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, শিশুদের জন্য সময়, শ্রম, মেধা ও অর্থ বিনিয়োগই দেশের ভবিষ্যতের প্রকৃত বিনিয়োগ। সবাইকে একসঙ্গে প্রতিটি শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও স্মাইল ট্রেন (বাংলাদেশ ও নেপাল)-এর প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম মোবাশ্বের হোসেন। বক্তারা জন্মগত ত্রুটিমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. শামীম আরা খান চৌধুরী, বিশ্ব হাসি দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. আসলামুল ইসলাম রুদ্র এবং নিউ লাইফ হাসপাতাল (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠান শেষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠা শিশু ও তাদের অভিভাবকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রে

1

তৃণমূল পর্যায়ে ক্যানসার চিকিৎসায় আরও ৫টি ইনমাস স্থাপন করছে স

2

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

3

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগে আগ্রহী জাপান, ২ লাখ কর্মস

4

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসী

5

অবসর নয়, ঘুমাতে যাওয়ার কথা বলেছিলাম: অমিতাভ বচ্চন

6

আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্

7

দেশকে ভালোবেসে একসঙ্গে গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

8

পুলিশের জন্য ৬ হাজার ৬০৮ কোটি টাকায় ৫,৮৩০টি যানবাহন কেনার প্

9

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

10

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

11

ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করবে সরকার: স্বাস্থ্

12

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

13

পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে গঠন হবে স্বতন্ত্র সাইবার সিকিউ

14

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ঋণ মিলবে ২৯৫.৫ মিল

15

জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা

16

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

17

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

18

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

19

এলডিসি উত্তরণের সময় তিন বছর বাড়ানো বড় কূটনৈতিক সাফল্য: হুমায়

20