অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুকে শরীর ও সম্মতি নিয়ে স্বচ্ছন্দে কথা শেখানোর পরামর্শ দিয়ার

পুত্র বা কন্যাসন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই শরীর, ব্যক্তিগত অঙ্গ, সম্মতি ও সমতার বিষয়ে বয়সোপযোগীভাবে কথা বলার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা।

পুত্র হোক বা কন্যাসন্তান—বাবা-মায়ের উচিত তাঁদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মত জানিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা।

সাক্ষাৎকারে দিয়া বলেন, শিশুদের যৌনতা ও ব্যক্তিগত অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে খোলামেলা কথা বলার সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর ছেলে অভ্যানের বয়স এখন পাঁচ বছর।

দিয়া বিশ্বাস করেন, সমতা ও সম্মানের ভিত্তি পরিবার থেকেই তৈরি হয়। বাড়ির পুরুষ সদস্যরা নারীদের কীভাবে সম্মান করেন এবং ঘরের কাজ কীভাবে ভাগ করে নেন, শিশুরা তা লক্ষ্য করে। তাই ছোটবেলা থেকেই শিশুদের নিজেদের শরীর ও অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে লজ্জা না পেয়ে স্বাভাবিকভাবে কথা বলতে শেখানো উচিত বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানদের ফ্যান্টাসি, যৌনতা ও পর্নোগ্রাফি নিয়েও খোলামেলা আলোচনা করা প্রয়োজন। বিশেষ করে পুত্রসন্তানদের এমনভাবে বড় করা উচিত, যাতে তারা বুঝতে পারে—‘সম্মতি’ শুধু ‘না’ না বলার বিষয় নয়; বরং তা হতে হবে স্বতঃস্ফূর্ত ‘হ্যাঁ’।

দিয়ার মতে, কারও অন্তরঙ্গতা পাওয়ার জন্য জোর করা যায় না এবং প্রত্যাখ্যান কোনো লজ্জার বিষয় নয়। নারীদের প্রতি অসম্মান দেখলে ছেলেদের প্রতিবাদ করতে শেখানোর কথাও বলেন তিনি।

অভিনেত্রীর মতে, সমাজ ও পরিবারে সচেতনতা তৈরি হলেই একটি নিরাপদ ও সমতার পৃথিবী গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, বাড়িতে লিঙ্গ সাম্যের একটি উদাহরণ তৈরি করা এবং বয়সোপযোগী ও প্রাসঙ্গিক প্রয়োজনীয় আলোচনা করা—এর মধ্যে ভারসাম্য বজায় রাখা। যেমন, একটি শিশুকে তার শরীরের গঠন বা অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে স্বচ্ছন্দ হতে শেখানো। লিঙ্গ বা গোপনাঙ্গকে তার সঠিক নামে ডাকা এবং গোপনাঙ্গের প্রতি কোনো ধরনের লজ্জা বা অপরাধবোধ তৈরি না করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

1

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

2

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

3

ব্যাটে-বলে শেহজাদের ঝলক, ৩৫ রানে জিতল বসুন্ধরা স্ট্রাইকার্স

4

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

5

পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে গঠন হবে স্বতন্ত্র সাইবার সিকিউ

6

টাইব্রেকারে সেশেলসকে হারিয়ে বাংলাদেশের কিশোরদের জয়

7

ঢাকা ওয়াসার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনে

8

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

9

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

10

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অগ্রাধিকার বাস্তবায়নে প্

11

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

12

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

13

শেহজাদ-মাহিন-সুমনের ব্যাটে বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

14

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

15

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী অপরাধীই: স্বরাষ্ট্রমন্ত্রী

16

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

17

নন্দীগ্রামের শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধা

18

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

19

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধা

20