অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেগেটিভ মন্তব্য এড়িয়ে চলার সহজ উপায় জানালেন স্বস্তিকা

নেতিবাচক মন্তব্যের জবাব না দিয়ে বরং তা মেনে নেওয়াকেই সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ‘দিদি নং ওয়ান’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা থেকে এ পরামর্শ দেন তিনি।

পোশাক, অভিনয়, সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। কখনো সমালোচনার জবাব দেন, আবার কখনো তা এড়িয়ে যান। এবার নেতিবাচক মন্তব্য কীভাবে সামলান, সে বিষয়ে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ জানিয়েছেন তিনি।

বর্তমানে ‘দিদি নং ওয়ান’ অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন স্বস্তিকা। সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বে টলিপাড়ার কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথোপকথনের সময় নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলেন তিনি।

স্বস্তিকার মতে, নেতিবাচক মন্তব্যের সবচেয়ে কার্যকর জবাব হলো তাতে প্রতিক্রিয়া না দেখানো। বরং কেউ খারাপ কিছু বললে সেটি মেনে নেওয়াই সহজ পথ। তার ভাষায়, মানুষ যখন কাউকে নেতিবাচক কথা বলে, তখন তারা মূলত ওই ব্যক্তির প্রতিক্রিয়া দেখতে চায়।

স্বস্তিকা বলেন, ‘আমি খালি একটাই টিপস দিতে পারি তোমাদের সবাইকে, যে লোকেরা যখন আমাদেরকে খারাপ কথা বলে, তারা চায় আমরা একটু রিঅ্যাক্ট করি। আমায় নিয়ে কেন এটা বলছেন, হ্যাঁ? আপনি কি জানেন আমি কত কাজ করেছি? আপনি কি জানেন আমি কত খেটেছি? তারা চায় আমরাও এই ধরনের প্রতিক্রিয়া দিই।’

তিনি আরও বলেন, ‘এই সমস্যার সবচেয়ে ভালো ওষুধ হলো, ওরা যাই বলুক সেটাই মেনে নেওয়া। তার পরে আর কিছুই বলার থাকবে না। মেনে নেওয়াই হলো বেস্ট পলিসি। আমায় নিয়ে যা কিছু বলে, আমি সঙ্গে সঙ্গে বলি, হ্যাঁ আমি তো ওটাই।’

নেতিবাচক মন্তব্যের ক্ষেত্রে পাল্টা যুক্তি বা আত্মপক্ষ সমর্থনের বদলে সহমত পোষণ করাকেই সহজ উপায় মনে করেন স্বস্তিকা। একই সঙ্গে নিজেকে ‘স্টার’ হিসেবে প্রমাণ করারও কোনো তাগিদ নেই বলে জানান তিনি।

নিজের কাজের জায়গা প্রসঙ্গে স্বস্তিকা বলেন, প্রতিদিন যাঁদের সঙ্গে কাজ করেন, তাঁদের সামনে নিজেকে আলাদা করে তারকা হিসেবে প্রমাণ করার প্রয়োজন নেই। তাঁর কথায়, ‘বাড়ির লোকের সঙ্গে তো আমাদের অনেক কম সময় কাটে। আমারই কাজের জায়গার লোকেদের সামনে আমি কত বড় স্টার, এটা আমার প্রমাণ করার কি দায় আছে ভাই? আমি কী সেটা তো আমার কাজের জায়গার লোকেরাও জানবে, দর্শকরাও জানবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

1

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধা

2

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

3

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

4

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

5

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

6

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

7

শিরোপা জয়ে ভারতের সামনে বাংলাদেশ

8

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

9

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

10

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

11

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

12

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

13

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

14

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

15

ক্রিকেটসংশ্লিষ্ট সবার আর্থিক সুবিধা বাড়াবে বিসিবি

16

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

17

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

18

এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক চায় বাংলাদেশ

19

চাঁদে বসতি গড়ার পথে নতুন আশার আলো

20