অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-আসাদুল হাবিব দুলু এমপি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টি,আর (টেস্ট রিলিফ), জিআর( জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন যেমন সাধিত হয়েছে তেমনি আর্থিক প্রবাহ প্রান্তিক পর্যায়ে সঞ্চারিত হয়েছে।

তিনি বলেন, খাল খনন বর্তমান সরকাররে নির্বাচনী প্রতিশ্রুতি। শুষ্ক মওসুমে চাষাবাদ, বর্ষা মওসুমে পানি নিষ্কাশন, খালে মাছ ও খালপাড়ে গাছ লাগানের মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। এ প্রসঙ্গে তিনি বলেন আগামী ১৯ নভেম্বর ২০২৬ প্রধানমন্ত্রী 'মডেল খাল' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শনিবার সকালে (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬-এর উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথাগুলো বলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির ( এডিপি) কোন টাকা যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় যাতে না হয় সে ব্যাপারে সজাগ থাকতে সবার প্রতি অনুরোধ জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সম্মলনে সারা দেশ থেকে ডিআরআরও এবং পিআইওগণ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যোগ্য সবাই প

1

মানবসেবায় লায়ন্সের ভূমিকা প্রশংসনীয়: স্পিকার

2

আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন

3

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

4

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

5

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

6

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

7

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

8

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

9

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

10

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি,

11

মানসম্পন্ন পণ্য পাওয়া নাগরিকের অধিকার: শিল্পমন্ত্রী

12

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

13

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

14

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরো

15

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

16

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

17

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

18

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

19

নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্র

20