অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাকাশে স্পেস স্টেশনের ডিগবাজি, ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা

মহাকাশে কক্ষপথে ঘোরার সময় স্পেস স্টেশনের দিক পরিবর্তনের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন নভোচারী অনিল মেনন। মহাকাশযান ‘ড্রাগন’-এর জানালা থেকে ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

পৃথিবীর ওপর দিয়ে কক্ষপথে ঘুরতে থাকা একটি স্পেস স্টেশনের দিক পরিবর্তনের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন নভোচারী অনিল মেনন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, কক্ষপথে ঘোরার সময় স্পেস স্টেশনটি নিজের দিক পরিবর্তন করছে। অনিল মেনন জানান, স্টেশনটিকে সামান্য বুস্ট বা ধাক্কা দেওয়ার জন্য এর মুখ ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছিল। এ কারণে নাসার প্রকৌশলীরা স্টেশনটিকে উল্টো দিকে ঘুরিয়ে দেন। ভিডিওতে মূলত স্টেশনটির আবার আগের অবস্থানে ফিরে আসার দৃশ্য দেখা যাচ্ছে।

মহাকাশযান ‘ড্রাগন’-এর জানালা থেকে এই দৃশ্য ধারণ করা হয়। মেনন জানান, গত রাতে তোলা ৫ হাজার ৫০০টি স্থির ছবি জোড়া লাগিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। মূল ছবিগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু পৃথিবী ও স্টেশনের নড়াচড়া দর্শকদের কাছে আরও স্পষ্ট করতে ভিডিওর ফ্রেম রেট কমানো ও বাড়ানো হয়েছে।

নভোচারী অনিল মেনন নিয়মিত মহাকাশ থেকে স্পেস স্টেশনের বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তাঁর এই ‘জিমন্যাস্টিকস’ ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘খুব সুন্দর! এই ভিডিওটি বুঝিয়ে দিল আমাদের গ্রহটা কত চমৎকার।’

আরেকজন লেখেন, মহাকাশ থেকে পৃথিবীকে সবসময়ই সুন্দর দেখায়। অপর একজন এই ঘূর্ণনকে ‘মহাকাশে ব্যালেরিনাদের নাচ’ বলে আখ্যা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

1

দড়ি টেনে নৌকা পারাপার, প্রতিবন্ধী জনির আয়ে চলে ছয় সদস্যের সং

2

কৃষিকে লাভজনক করতে হবে: রাষ্ট্রপতি

3

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি

4

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

5

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজ

6

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

7

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ঢাকা ওয়াসা সিবিএ নেতৃবৃন্দের স

8

টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা

9

স্বাস্থ্য-শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে কানাডার সহযোগিতা চাইলেন

10

জাতিসংঘে ভাষণ দিতে কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক

11

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রে

12

মোংলা বন্দর ও বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা-বাগেরহাট

13

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

14

প্লাস্টিকের দাপটে সংকটে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প

15

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগে আগ্রহী জাপান, ২ লাখ কর্মস

16

লাইট ক্যামেরা অ্যাকশনেই দিন কাটে নাজনীন নীহার

17

ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় জ

18

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কাজ শুরু

19

বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: মৎস্য

20