বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল পরিচালিত এলএলবি (অনার্স) ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল পরিচালিত এলএলবি (অনার্স) ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, অসীম বাধা-বিপত্তি পেরিয়ে বাউবি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার বিস্তার ঘটানোই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। বাউবি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে।
স্কুল অব ল-এর শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে তাঁদেরও প্রতিষ্ঠিত হতে হবে। আজকের মনন, বোধ ও সুবিচারের ওপরই সমাজের ভবিষ্যৎ কাঠামো নির্ভর করবে। আইনের পাশাপাশি ইতিহাস, দর্শন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে মানবিক ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা সম্ভব।
স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শতাধিক নবীন শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক, শাখা প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষকেরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এবং উত্তরীয় পরিয়ে দেন।
মন্তব্য করুন