অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদংকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বেইজিং সাম্প্রতিক সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করছে, যার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

চীনের মানবসম্পদ মন্ত্রণালয় সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানায়, দেশটির সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদচ্যুত করা হয়েছে। তবে অপসারণের নির্দিষ্ট কারণ বা সময় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, সান ওয়েইদংয়ের সর্বশেষ প্রকাশ্য কর্মকাণ্ড ছিল গত ১৩ মার্চ, যখন তিনি চীনে নিযুক্ত ব্রুনাই ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন।

এর দুই দিন আগে তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছিলেন।

একই বিজ্ঞপ্তিতে জাতীয় রেল প্রশাসনের উপ-পরিচালক আন লুশেংকেও তার পদ থেকে সরিয়ে দেওয়ার তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুস সাদেককে শেষ বিদায়

1

শিরোপা জয়ে ভারতের সামনে বাংলাদেশ

2

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃত

3

গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত

4

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

5

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

6

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

7

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

8

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অগ্রাধিকার বাস্তবায়নে প্

9

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

10

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধা

11

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

12

এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক চায় বাংলাদেশ

13

গণতন্ত্র ও জনকল্যাণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

14

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

15

সংশোধিত এসআরবি বিল সংসদে উপস্থাপনের সুপারিশ

16

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

17

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

18

নিজ জেলায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল, উৎসবের আমেজে ঠাকুরগাঁও

19

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

20