অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এর আগের দিনও পৃথক হামলায় আরও সাতজন নিহত হন।

লেবাননের দক্ষিণাঞ্চলের কফর রুম্মান এলাকায় ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, কফর রুম্মান এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনতলা ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং নয়জন নিহত হন।

এ ছাড়া হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত দুই উদ্ধারকর্মীও নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানায়, তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

এর একদিন আগে ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় আরও সাতজন নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে হিমলুং পর্বতে তুষারধসে নিহত ২, নিখোঁজ ১৪

1

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

2

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

3

লোটাস লাইটে বদলে গেছে বরিশালের চৌমাথা লেকের রাতের দৃশ্য

4

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক

5

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তি রপ্

6

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

7

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

8

দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর সরকার: আইনমন্ত্রী

9

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

10

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ স্বা

11

অ্যানিমেটেড সিরিজে এবার মেসি

12

পর্যটন খাতে বড় পরিবর্তনের রোডম্যাপ বাংলাদেশের

13

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন

14

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার অত্যন্ত সচেতন: স্বর

15

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে স

16

বিরোধী দলকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন চায় সরকার

17

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

18

খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-পাকি

19

বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

20