অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সড়কে থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরকাউয়া ইউনিয়নের এই টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন গড়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রীরা। বাধ্য হয়ে অনেকেই মোটরসাইকেল ও রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

যাত্রীরা জানান, বাস বন্ধ থাকায় তাঁদের যাতায়াতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। কয়েক দিন পরপর বাস চলাচল বন্ধের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

যাত্রী সোহরাব হোসেন হাওলাদার জানান, বরিশাল থেকে তাঁর নেহালগঞ্জ যাওয়ার কথা। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে যেতে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।

আমেনা খাতুন নামের আরেক যাত্রী জানান, গন্তব্যে যাওয়ার জন্য চরকাউয়া বাস টার্মিনালে এসে তিনি বাস চলাচল বন্ধ দেখতে পান। এখন বিকল্প যানবাহনে যেতে হলে তাঁকে বাড়তি ভাড়া দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১ নভেম্বর) চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় সড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি জানান বাস মালিক ও শ্রমিকরা।

তাঁদের অভিযোগ, থ্রি হুইলারের কারণে সড়কে বাস দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত সড়ক থেকে থ্রি হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।

চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন জানান, সোমবার সকাল থেকে তাঁরা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি হুইলার ও অটোরিকশাচালকরা চলাচলে বাধা দিচ্ছেন। বিষয়টির সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

অন্যদিকে, বিক্ষুব্ধ থ্রি হুইলার ও অটোরিকশাচালকদের দাবি, তাঁরা নিয়ম মেনেই ছোট যানবাহন চালাচ্ছেন। কিন্তু বাসচালকরা ইচ্ছাকৃতভাবে কয়েক দিন পরপর তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গ

1

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

2

কৃষিজমির টপসয়েল রক্ষায় খাল খননের মাটি যাবে ইটভাটায়

3

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে

4

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময়

5

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

6

দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর সরকার: আইনমন্ত্রী

7

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

8

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

9

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

10

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে: রিজভী

11

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতা

12

জীবনযুদ্ধে সফল খাদিজার বাগানে বিদেশি ফলের সমারোহ

13

নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্

14

পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একাংশ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন

15

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র দিল ৫ লাখ টেস্ট কিট

16

স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের দৃষ্টান্ত উলশী-যদুনাথপুর প্রক

17

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তি রপ্

18

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

19

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন রুহুল কবির রিজভী

20