অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানির কর কমানোর সিদ্ধান্ত জার্মান সরকারের

জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে থাকা জার্মানিতে যানবাহনের জ্বালানির ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জোট সরকার। প্রস্তাবিত এই কর ছাড় চলতি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চাপের মধ্যে থাকা জার্মানিতে যানবাহনের জ্বালানির ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জোট সরকার। শুক্রবার সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সরকারের প্রস্তাবিত কর ছাড় চলতি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর জ্বালানি বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। গত ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে। এর মধ্যে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অবরোধ করে উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি সীমিত করেছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায়। তারা বিকল্প তেল রপ্তানি পথ বাব আল-মান্দাব প্রণালিতে হামলা চালিয়েছে।

এদিকে শুক্রবার প্রকাশিত ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো অন্তত দুটি ইউরোপীয় তেল শোধনাগারকে জানিয়েছে, আগামী মাসে তারা আরামকোর কাছ থেকে তেলের চালান পাবে না।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মঙ্গলবার মোটরযান ব্যবহারকারীদের জন্য ‘শিগগিরই’ সমাধানের প্রতিশ্রুতি দেন। তবে জ্বালানির দাম কমাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছেন।

এদিকে রাজনৈতিক চাপের মধ্যেও রয়েছেন মের্ৎস। দুই সপ্তাহ আগে জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে উগ্র ডানপন্থী দল এএফডি মের্ৎসের মধ্য-ডানপন্থী দল সিডিইউকে বড় ব্যবধানে হারিয়েছে।

রোববার জার্মানির আরও দুটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে আরও খারাপ ফল হলে রাজনৈতিকভাবে চাপে থাকা মের্ৎসের জন্য তা বড় ধাক্কা হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্র

1

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

2

ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুস সাদেককে শেষ বিদায়

3

বিশ্বকাপ সামনে রেখে টরন্টোতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

4

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

5

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

6

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান

7

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

8

ময়নামতি প্রেস ক্লাব, ময়নামতি সাংবাদিক, আহ্বায়ক কমিটি, সোহ

9

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক

10

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

11

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে

12

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী অপরাধীই: স্বরাষ্ট্রমন্ত্রী

13

উপকূলের নিরাপত্তা ও চোরাচালান রোধে কোস্টগার্ডকে আরও সক্রিয় হ

14

ছাদে সৌরবিদ্যুৎ থেকে স্মার্ট গ্রিড, বদলে যাচ্ছে ডেসকোর বিদ্য

15

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন বাড়িতে উঠলেন গোলাপি বেগম

16

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

17

সুদহার বাড়িয়েও ইয়েনের দর ঠেকাতে পারল না ব্যাংক অব জাপান

18

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

19

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে

20