অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশু সহিংসতা মামলায় কঠোর সাজা, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন

শিশু সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ৪৯টি মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে ছয়টি মামলায় সাজা হয়েছে—দুটিতে মৃত্যুদণ্ড এবং চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড।

শিশু সহিংসতা দমন ও প্রতিরোধে বিদ্যমান আইনের আওতায় বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এসব ট্রাইব্যুনালে শিশু সহিংসতার মামলায় কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের আদেশও দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গত ৭ জুন পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। মাত্র পাঁচ কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করা হয়।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করে। এ আইনের আওতায় অপরাধের বিচার করতে প্রতিটি জেলা সদরে একটি করে ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। প্রয়োজনে সরকার কোনো জেলায় একাধিক ট্রাইব্যুনালও গঠন করতে পারে। এসব ট্রাইব্যুনালের মূল লক্ষ্য দ্রুত বিচার নিশ্চিত করা।

এর ধারাবাহিকতায় শিশু ধর্ষণের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করা, ভুক্তভোগীকে সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই বিশেষ ট্রাইব্যুনালগুলোর একটি। নবগঠিত এ ট্রাইব্যুনাল গত বছরের জুন থেকে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের পর হত্যার মামলাগুলোর বিচার এখানে করা হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ট্রাইব্যুনালে ৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় আসামিদের সাজা হয়েছে। এসব মামলার দুটিতে মৃত্যুদণ্ড এবং চারটিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে এই ট্রাইব্যুনালে ১ হাজার ৯২১টি মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বাসসকে বলেন, শিশু সহিংসতার মামলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

তিনি বলেন, এসব মামলায় শুধু কারাদণ্ড নয়, মৃত্যুদণ্ড ও বড় অঙ্কের অর্থদণ্ডের রায়ও দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ধর্ষণের পর হত্যার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা দেওয়ার বিধান রয়েছে, যা ট্রাইব্যুনাল কঠোরভাবে প্রয়োগ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্

1

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্র

2

ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে ২০ টিম, অনিয়মে জরিমানা ও সরকারি বা

3

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা: হ

4

নেপালে হিমলুং পর্বতে তুষারধসে নিহত ২, নিখোঁজ ১৪

5

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

6

বগুড়ার উন্নয়নে রেলপথ, বিমানবন্দরসহ হাজার কোটি টাকার পরিকল্পন

7

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

8

সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ

9

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধান

10

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

11

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস

12

দড়ি টেনে নৌকা পারাপার, প্রতিবন্ধী জনির আয়ে চলে ছয় সদস্যের সং

13

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

14

বন্ধ পাটকল চালু করছে সরকার, সৃষ্টি হবে ৫০ হাজার কর্মসংস্থান

15

জয়পুরহাটে ১৮ সেতু নির্মাণে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস

16

শিশু সহিংসতা মামলায় কঠোর সাজা, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্

17

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় স

18

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্ব

19

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

20