অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রাজ্যটিতে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে।

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ২৪ কোটির বেশি মানুষের বসবাস। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বার্ষিক মৌসুমি বৃষ্টির সময়ে রাজ্যটিতে প্রায়ই ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়ে থাকে।

লখনৌ থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রিলিফ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, রাজ্যের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতের মধ্যেই সর্বশেষ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। এতে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর আরও শক্তিশালী হয়ে ওঠে। এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যায়।

সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ একই সময়ে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

এদিকে, ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড়, বজ্রপাতসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এসব ঘটনার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনশীল ধরনকে সম্পর্কিত বলে মনে করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ ছড়াচ্ছে ভারতে

1

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

2

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

3

আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায়

4

হারিয়ে যাওয়ার পথে বাংলার লোকজ সংস্কৃতি

5

উপন্যাসের নায়িকা হলেন সাদিয়া ইসলাম মৌ

6

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

7

ব্যাটে-বলে শেহজাদের ঝলক, ৩৫ রানে জিতল বসুন্ধরা স্ট্রাইকার্স

8

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সর

9

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

10

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ঢাকা ওয়াসা সিবিএ নেতৃবৃন্দের স

11

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন ডা

12

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

13

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

14

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি দিলেন খাদ

15

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজা

16

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

17

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

18

এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

19

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্

20