অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি, জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

চার দিন মুলতবির পর ফের শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ বুধবার (১৫ এপ্রিল) ১১টা ২ মিনিটে পুনরায় এই অধিবেশন শুরু হয়।


জাতীয় সংসদে উপজেলা পর্যায়ে নারী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ প্রসঙ্গে আলোচনা ওঠে। বিরোধীদলীয় এক সংসদ সদস্য জানতে চান, প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণের ঘোষণা থাকলেও, একইভাবে গার্লস স্কুল ও আলিয়া মাদ্রাসা সরকারিকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উপজেলা পর্যায়ে এ ধরনের কোনো নির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়েছে কি না, তা এই মুহূর্তে তার মনে নেই। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হলে সরকার বিষয়টি বিবেচনায় নিতে পারে।

এর আগে গত ৮ এপ্রিল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু-এর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা সরকারের রয়েছে। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় আছে এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ওই দিন ইকরামুল বারী টিপু তার প্রশ্নে নওগাঁর মান্দা উপজেলার ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’সহ দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হতে পারে—সে বিষয়ে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

1

ডেঙ্গু দমনে ঢাকাজুড়ে টাস্ক ফোর্সের অভিযান

2

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

3

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

4

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

5

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

6

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‌

7

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

8

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

9

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

10

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

11

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

12

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

13

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

14

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

15

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

16

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

17

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

18

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: স

19

ইরানপন্থী মন্তব্যে উপস্থাপিকার জেল

20