অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

রাজধানীর ক্রমবর্ধমান পানি চাহিদা পূরণ এবং নিরাপদ ও পরিবেশবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন এই বৃহৎ পানি শোধনাগার পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রকল্পের বাকি কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আধুনিক, কার্যকর ও টেকসই পানি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তিনি সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাজধানীবাসীর দীর্ঘদিনের পানি সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। দেশের পানিসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিসম্পদ সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

উল্লেখ্য, গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের প্রথম পর্যায় থেকে দৈনিক ৫০ কোটি লিটার এবং দ্বিতীয় পর্যায় থেকেও আরও ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকাবাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা রাজধানীর নিরাপদ ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

1

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

2

‘জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কা

3

জনগণের করের টাকা অপচয়ের অধিকার কারও নেই: চরমোনাই পীর

4

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

5

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

6

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

7

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: স

8

ঢামেকে উদ্বেগজনক চিত্র: ২০২৫ সালে ধর্ষণের অভিযোগ নিয়ে ১,১০০

9

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

10

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

11

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

12

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

13

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে- কৃষিমন্ত্রী

14

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

15

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

16

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

17

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

18

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্

19

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

20