অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়টির নির্মাণকাজের সূচনা করেন।

বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ৮৬ একর জমির ওপর পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি আবারও বলেন, দেশে সংঘাতের পরিবর্তে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা গ্রহণের প্রতিষ্ঠান নয়; এটি একটি অঞ্চলের জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে জাতীয় উন্নয়নে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে মোনাজাত ও দোয়া করেন।

তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান। এ সময় তিনি শিক্ষা খাতে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসরাফিলসহ পদস্থ কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

1

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

2

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

3

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

4

কর্মক্ষম জনসংখ্যা বাড়ছে, তবু শ্রমবাজারের বাইরে বড় জনগোষ্ঠী

5

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

6

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

7

অবকাঠামো নয়, শিশুর কার্যকর শেখাই প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার

8

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

9

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

10

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

11

মানবসেবায় লায়ন্সের ভূমিকা প্রশংসনীয়: স্পিকার

12

ক্রিকেটসংশ্লিষ্ট সবার আর্থিক সুবিধা বাড়াবে বিসিবি

13

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

14

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

15

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

16

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্র

17

অটল নীতি ও বস্তুনিষ্ঠতায় অনন্য: এলজিইডির রিভার প্রকল্পে আতি

18

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

19

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

20