বিদায়ের সুর, চোখভরা অশ্রু আর বুকভরা ভালোবাসায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিসমাইল শ্রী শ্রী দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে দুর্গা প্রতিমা বিসর্জন। বিষাদময় পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিসমাইলে দশমীর পর প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করা হয়। বিসর্জন উপলক্ষে সেখানে বসে জমজমাট বাজার। আয়োজকদের ব্যবস্থাপনায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিসমাইল শ্রী শ্রী দুর্গা মন্দিরে প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. মোখলেসুর রহমান চৌধুরী এবং পূজামণ্ডপের সভাপতি সতীশ চন্দ্র রায়।
বিসর্জনের সময় ভক্তদের মধ্যে বিরাজ করে বিদায়ের বেদনা ও আবেগঘন পরিবেশ। একই সঙ্গে আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন তাঁরা।
মন্তব্য করুন