বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দ্যা ডেভেলোপমেন্ট টাইমস পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দ্যা ডেভেলোপমেন্ট টাইমস পরিবার।
তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তৌফিক ইমরোজ খালিদী ছিলেন দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, পেশাগত অবদান ও নেতৃত্ব বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দ্যা ডেভেলোপমেন্ট টাইমসের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কর্মীরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে পরপারে তাঁর জন্য জান্নাত প্রার্থনা করছি।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও তাঁর অগণিত গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে দ্যা ডেভেলোপমেন্ট টাইমস পরিবার।
তৌফিক ইমরোজ খালিদীর কর্ম ও স্মৃতি সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন