অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘সিরিজ’ নামের এই ফিচারের মাধ্যমে একই বিষয় বা গল্পভিত্তিক একাধিক রিলসকে একটি ধারাবাহিক সিরিজ হিসেবে প্রকাশ করা যাবে।

নতুন সুবিধা চালু হলে দর্শকদের আর নির্দিষ্ট কোনো ভিডিওর আগের বা পরের পর্ব খুঁজতে নির্মাতার প্রোফাইলে যেতে হবে না। একটি সিরিজের সব পর্ব সহজেই এক জায়গা থেকে দেখা যাবে, ফলে ধারাবাহিক কনটেন্ট উপভোগ করা আরও সহজ হবে।

বর্তমানে সীমিত সংখ্যক নির্মাতার মাধ্যমে ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি চালু হলে পর্বভিত্তিক ভিডিও নির্মাতাদের দর্শকসংখ্যা ও ভিডিও দেখার সময় উভয়ই বৃদ্ধি পাবে।

মেটা জানিয়েছে, নতুন ও পুরোনো—দুই ধরনের রিলসই একটি নির্দিষ্ট সিরিজের আওতায় যুক্ত করা যাবে। ফলে দর্শকেরা শুরু থেকে শেষ পর্যন্ত একটি গল্প বা বিষয়ের সব পর্ব ধারাবাহিকভাবে দেখতে পারবেন।

এ সুবিধার অংশ হিসেবে নির্মাতাদের প্রোফাইলে সিরিজের জন্য আলাদা বিভাগ রাখা হবে। সেখানে দর্শকরা পর্বগুলো ক্রমানুসারে দেখতে পারবেন এবং যেখানে ভিডিও দেখা বন্ধ করেছিলেন, সেখান থেকেই পুনরায় দেখা শুরু করার সুযোগ পাবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি মেটার কনটেন্ট কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এতদিন রিলস মূলত স্বল্প সময়ের ভিডিও দেখার অভিজ্ঞতার ওপর নির্ভরশীল ছিল। তবে সিরিজ ফিচার যুক্ত হলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট কনটেন্টের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন।

এছাড়া ধারাবাহিক কনটেন্টের মাধ্যমে দর্শকদের প্ল্যাটফর্মে বারবার ফিরিয়ে আনার সুযোগও তৈরি হবে। ভবিষ্যতে এ ধরনের সিরিজভিত্তিক কনটেন্ট থেকে নির্মাতাদের আয়ের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনা করছে মেটা, যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ধারাবাহিক কনটেন্ট উপস্থাপনার ধারণা মেটার জন্য নতুন নয়। এর আগে ২০২০ সালে ইনস্টাগ্রামে ‘গাইডস’ নামে একটি সুবিধা চালু করেছিল প্রতিষ্ঠানটি। নতুন ‘সিরিজ’ ফিচারকে সেই প্রচেষ্টার আরও উন্নত সংস্করণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

1

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

2

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

3

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্ব

4

শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রা

5

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটি

6

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

7

সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

8

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

9

গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত

10

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

11

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

12

পলিথিনের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দে

13

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধা

14

জনগণের করের টাকা অপচয়ের অধিকার কারও নেই: চরমোনাই পীর

15

স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

16

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্

17

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

18

এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক চায় বাংলাদেশ

19

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

20