অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে কঠোর সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে দলের নেতাকর্মী, সমর্থক, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেলের নজরে এসেছে যে, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে কথিত কমিটি ঘোষণা ও প্রচার করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বিএনপি মিডিয়া সেলের নাম ব্যবহার করে একাধিক অননুমোদিত পেজ, গ্রুপ ও কমিউনিটি পরিচালিত হচ্ছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিএনপি মিডিয়া সেল স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের কোনো জেলা, মহানগর, উপজেলা বা অন্য কোনো সাংগঠনিক পর্যায়ে বিএনপি মিডিয়া সেলের নামে কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে যারা নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত জেলা বা মহানগর কমিটির সদস্য বা দায়িত্বশীল হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সাংগঠনিক সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থে বা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি মিডিয়া সেলের নাম ব্যবহার করে বিভিন্ন তালিকা ও কমিটি প্রচার করছে। এসব কার্যক্রম সম্পূর্ণ অননুমোদিত এবং দলের নীতিমালা ও সাংগঠনিক কাঠামোর পরিপন্থী।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, যারা অনুমোদনহীন কমিটি গঠন, প্রচার বা বিতরণের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মী, সমর্থক, সাংবাদিক এবং সাধারণ জনগণকে অনুরোধ জানিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো কমিটি, তালিকা বা তথ্য গ্রহণের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। বিশেষ করে বিএনপি মিডিয়া সেলের নামে প্রচারিত অননুমোদিত তথ্য, ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটির মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনপি মিডিয়া সেল বলেছে, দলের সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত ও অনুমোদিত তথ্য শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে প্রকাশিত এবং নির্ভরযোগ্য সূত্র থেকেই গ্রহণ করা উচিত। ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

1

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

2

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্ব

3

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্

4

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

5

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

6

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

7

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

8

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

9

ডেঙ্গু দমনে ঢাকাজুড়ে টাস্ক ফোর্সের অভিযান

10

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

11

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

12

শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই ফ্যাসিবাদের পথে হা

13

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক

14

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

15

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

16

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

17

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

18

অবকাঠামো নয়, শিশুর কার্যকর শেখাই প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার

19

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

20