অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যানিমেটেড সিরিজে এবার মেসি

ফুটবল মাঠের পর এবার অ্যানিমেশনের জগতে পা রাখছেন লিওনেল মেসি। তাঁর প্রযোজনায় নির্মিত নতুন অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ হয়েছে।

ফুটবলের বাইরে নতুন সৃজনশীল উদ্যোগ নিয়ে হাজির হচ্ছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তাঁর প্রযোজনায় নির্মিত অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ করা হয়েছে স্পেনের ‘কমিক-কন মালাগা’ উৎসবে।

সিরিজটির গল্পের কেন্দ্রীয় চরিত্র ১২ বছর বয়সী কিশোর ‘লিও’। টিজারের শুরুতে দেখা যায়, হঠাৎ নিজের কম্পিউটারের পর্দার ভেতরে ঢুকে যায় সে। এরপর ‘ইকো’ নামের এক অদ্ভুত ও বিভক্ত কাল্পনিক জগতে আটকা পড়ে লিও। সেই জগতের নিয়ন্ত্রণ রয়েছে দৈত্যদের হাতে।

অচেনা সেই জগৎ থেকে ফিরে আসতে লিওকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। কোনো বিশেষ ‘চিট-কোড’ ছাড়াই দলগত সহযোগিতা ও নিজের ফুটবল দক্ষতাকে কাজে লাগিয়ে একের পর এক কঠিন ফুটবল লড়াইয়ে জয়ী হওয়ার চ্যালেঞ্জ নিতে হবে তাকে।

সিরিজের প্রধান চরিত্র লিওর কণ্ঠ দিয়েছেন আর্জেন্টাইন অভিনেতা মাইলো বার্জেস-ওয়েব। প্রকাশিত টিজারে সিরিজটির সংগীতেরও আভাস পাওয়া গেছে। এতে থাকছে আর্জেন্টাইন শিল্পী লাক রার গাওয়া নতুন থিম সং ‘ভামোস, ভামোস, ভামোস’।

‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’ শুধু ফুটবলকে কেন্দ্র করে তৈরি অ্যানিমেশন নয়। এতে বন্ধুত্ব, দলগত সহযোগিতা, সাহস এবং কঠিন পরিস্থিতি মোকাবিলার বিষয়ও তুলে ধরা হবে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের গ্রীষ্মে বিশ্বজুড়ে ‘ডিজনি প্লাসে’ মুক্তি পাবে সিরিজটি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ‘ডিজনি চ্যানেলেও’ এটি প্রচার করা হবে।

ফুটবল মাঠে দীর্ঘ সাফল্যের পর অ্যানিমেশনের জগতে মেসির এই নতুন উদ্যোগ দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: বেইন স্পোর্টস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্

1

১০ লিটারে মিলত না পুরো তেল, কারচুপিতে ধরা পড়ে জরিমানা গুনল দ

2

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

3

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস

4

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

5

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

6

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ–যুবলীগের ৫ নেতাকর্মী গ

7

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূম

8

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

9

নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্

10

রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি প্রক

11

শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প পরিস্থিতির জন্যও প্রস্তুত

12

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

13

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

14

দুর্গাপূজার ছুটিতে পর্যটনকেন্দ্রে ভিড়, চাঙা স্থানীয় অর্থনীতি

15

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

16

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

17

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

18

দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারার সিদ্ধান্ত

19

ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: বুলু

20