অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মোবাইল বিলও

গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন, যাতায়াত ভাতা ও অবসরকালীন আনুতোষিক বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি প্রত্যেক সদস্যকে মাসে ১৫০ টাকা মোবাইল বিল, ইউনিয়নপ্রতি দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং তাঁদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামো আজ শনিবার থেকেই কার্যকর হবে।

গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক ও পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাম পুলিশ সদস্য মাসে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া প্রত্যেক সদস্যকে মাসিক ১৫০ টাকা মোবাইল বিল দেওয়া হবে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার বেলা পৌনে ১২টার দিকে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে গ্রাম পুলিশ সদস্যরা মাসে সাড়ে সাত হাজার টাকা বেতন পান। নতুন সিদ্ধান্তে তাঁদের বেতন বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশ সদস্যদের ক্ষেত্রে এ অর্থ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

যোগাযোগের সুবিধার্থে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেওয়া হবে। পাশাপাশি থানায় যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। আগে সদস্যরা প্রতি সপ্তাহে ৩০০ টাকা করে পেলেও এখন থেকে পাবেন ৫০০ টাকা। গ্রাম পুলিশ প্রধানদের সাপ্তাহিক যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের মর্যাদা বাড়াতে শুধু পদবি পরিবর্তন নয়, তাঁদের আর্থিক ও পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে মহল্লাদার ও দফাদারদের যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান হিসেবে অভিহিত করা হবে।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নারী গ্রাম পুলিশ সদস্যদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নির্ধারণের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

গ্রাম পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি দিতে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক তাঁদের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে। পরবর্তী সময়ে গাছ বিক্রি করে পাওয়া অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের পাঁচ বছর পরপর সাইকেল দেওয়ার পরিবর্তে প্রতি তিন থেকে সাড়ে তিন বছর পরপর নতুন সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের ৮১তম সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান

1

বিগত সরকার জিডিপি প্রবৃদ্ধি বছরে ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দে

2

১০টি এয়ারবাস কিনতে কাল চুক্তি সই করবে বিমান

3

নারীস্বাস্থ্য উন্নয়নে ২৫ কোটি ইউরোর অর্থায়ন, বৈশ্বিক অংশীদার

4

হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ

5

সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবস: নিরাপদ সড়ক গড়তে চাই সম্মি

6

কৃষকের চাহিদা অনুযায়ী ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ

7

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

8

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তর

9

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

10

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজ

11

অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়াতে হবে করদাতার সংখ্যা: জনপ্রশাসন

12

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

13

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

14

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তার

15

রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্

16

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক APPG প্র

17

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

18

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

19

চেয়ার কার, দায়িত্ব কার?

20