অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদির গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল শোধনাগার পেট্রো রাবিগে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। রোববারের এ হামলায় স্থাপনাটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা পেট্রো রাবিগে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (২২ নভেম্বর) চালানো এ হামলায় শোধনাগারটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হুতিদের দাবি, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত রাবিগ তেল শোধনাগারে আঘাত হেনেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বৃহৎ তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র পেট্রো রাবিগ। জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্থাপনাটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর একটি। এর গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে তেল রপ্তানির সুযোগ রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতি বিদ্রোহীরা। এসব স্থাপনার মধ্যে রয়েছে দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, দক্ষিণাঞ্চলের জাজান এলাকার বিভিন্ন তেল শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা শোধনাগার। তবে এসব স্থাপনায় হামলার কোনো খবরই স্বীকার করেনি সৌদি কর্তৃপক্ষ।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর মধ্যে গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের নতুন করে সংঘাত শুরু হয়।

ইয়েমেনের বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে হুতি বিদ্রোহীরা। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে তারা। এর জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব।

তথ্যসূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কা

1

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

2

তারেক রহমানের গণতান্ত্রিক মূল্যবোধের অঙ্গীকারের প্রশংসা তাকা

3

গণমাধ্যমকর্মীদের নিয়ে সোহানী শিফার মন্তব্যের প্রতিবাদ তানভীর

4

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: হাসপাতালে ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন

5

টেকসই এলডিসি উত্তরণে আরও সময় চায় বাংলাদেশ

6

ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

7

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে

8

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র

9

হোটেলে বসে সামরিক অভিযানের ঘোষণা, ইয়েমেন সরকারের বাস্তবতা নি

10

নিরাপত্তার কারণে বাগেরহাট ও মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল

11

জ্বালানির কর কমানোর সিদ্ধান্ত জার্মান সরকারের

12

ঢাকায় সমন্বিত ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়তে সরকারের বহ

13

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্

14

১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের

15

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইইবির কুমিল্লা সেন্টারের ভাইস চেয়ারম

16

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

17

পদ্মা থেকে ঢাকায় দৈনিক ১০০ কোটি লিটার পানি আনার নতুন প্রকল্প

18

Daily NEWS 10 ONLINE ও MK Records-এর চুক্তি স্বাক্ষর উপলক্ষে

19

নাকাটি হাটের শিক্ষক তৈয়বর রহমানকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ,

20