অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: হাসপাতালে ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭৯ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।


নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে ৬৩ শিক্ষার্থী। এ ছাড়া ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থদের মধ্যে ১৪ বছর বয়সী শিক্ষার্থী সিয়ামের শ্বাস-প্রশ্বাসের সমস্যা বেড়ে যাওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় যন্ত্রের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। তবে ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করার কারণে সবারই কমবেশি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন।

মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন পর্যায়ে হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

1

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প উদ্বোধ

2

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

3

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তা

4

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সৌজন্য সাক্ষাৎ

5

৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প উঠছে একনেকে

6

সৌরবিদ্যুতের ব্যবহার ও উন্নয়ন প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচন

7

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

8

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হৃদ্‌যন্ত্রে বসানো হলো

9

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যোগ্য সবাই প

10

চুয়াডাঙ্গায় দেয়ালে আওয়ামী লীগের স্লোগান, প্রশাসনের নির্দেশে

11

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান শফিকুর রহম

12

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৭ জন

13

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

14

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্য

15

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

16

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

17

রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

18

গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামায়াত আমির: রাশেদ খান

19

জলবায়ু অর্থায়ন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

20