অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বিজিবির অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও নেশার সিরাপ জব্দ

সিলেটের জৈন্তাপুরে যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ জব্দ করেছে বিজিবি ও এসআরবি। সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ৪৮ বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে কে-৯ (ডগ স্কোয়াড) ব্যবহার করে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপগুলো পাওয়া যায়।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর ৪৮ বিজিবির পৃথক অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসআরবির সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসইএসডিপি ও সেসিপের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্ম

1

এমপি শেখ মানিককে ফুলেল শুভেচ্ছা জানালেন আইইবি চাঁদপুরের নবনি

2

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের তাগিদ

3

উচ্চশিক্ষায় আসন সংকট নেই, সাড়ে ৬ লাখ উত্তীর্ণের বিপরীতে প্রা

4

পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি স

5

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

6

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

7

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

8

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

9

পুলিশের ভাবমূর্তি রক্ষা ও ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ

10

মজুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে ক

11

হবিগঞ্জে ক্ষুদ্রায়তন পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের বড়ছড়া উপ-প্র

12

নতুন উদ্দীপনায় কাজ করতে আনসার সদস্যদের আহ্বান স্বরাষ্ট্রমন্ত

13

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদে

14

উপকূলের নিরাপত্তা ও চোরাচালান রোধে কোস্টগার্ডকে আরও সক্রিয় হ

15

বিরোধী দলকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন চায় সরকার

16

প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোর প

17

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি

18

কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান র

19

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

20