অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রেখেছেন হলিউডের জনপ্রিয় পপ তারকা মাইলি সাইরাস। নিজের চেয়ে পাঁচ বছরের ছোট সংগীত প্রযোজক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী এই সংগীতশিল্পী।


হলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মাইলি সাইরাস ও তার দীর্ঘদিনের প্রেমিক ম্যাক্স মোরান্ডো বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের কয়েকটি স্থিরচিত্রও প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস উপস্থিত ছিলেন।

এর আগের দিন শুক্রবার বিয়েপূর্ব নৈশভোজের একটি ছবি প্রকাশ করেন মাইলির সৎবোন লিলি-রোজ পার্সেল।

২০২১ সালে সম্পর্কে জড়ান ৩৩ বছর বয়সী মাইলি ও ২৮ বছর বয়সী ম্যাক্স। দীর্ঘদিনের সম্পর্কের পর গত বছরের ডিসেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়। বয়সের ব্যবধান পাঁচ বছর হলেও ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি সংগীতেও একসঙ্গে কাজ করেছেন তারা।

মাইলির ‘এন্ডলেস সামার ভেকেশন’ ও ‘সামথিং বিউটিফুল’সহ একাধিক অ্যালবাম এবং গানের প্রযোজনা ও লেখার সঙ্গে যুক্ত ছিলেন ম্যাক্স।

১৯৯২ সালে জন্ম নেওয়া মাইলি সাইরাস শৈশবেই ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘হান্না মন্টানা’র মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। পরবর্তী সময়ে পপ, রক ও অল্টারনেটিভ সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। ‘রেকিং বল’, ‘দ্য ক্লাইম্ব’ ও ‘ফ্লাওয়ার্স’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন এই শিল্পী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ

1

জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল ব

2

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্রের

3

অ্যানিমেটেড সিরিজে এবার মেসি

4

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

5

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গন

6

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৫ পেশ

7

শিশু সহিংসতা মামলায় কঠোর সাজা, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্

8

নারী ও শিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান

9

স্বৈরাচারের ফেরার পথ তৈরি করা শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধান

10

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন বাড়িতে উঠলেন গোলাপি বেগম

11

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরো

12

ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

13

নিজ জেলায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল, উৎসবের আমেজে ঠাকুরগাঁও

14

জলবায়ু সহনশীলতা ও গ্রামীণ জীবিকা জোরদারে ১১২ মিলিয়ন ডলারের প

15

ঢাকা ওয়াসার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনে

16

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা ওয়াসা

17

সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবস: নিরাপদ সড়ক গড়তে চাই সম্মি

18

বন্ধুদের চমকে দিতে গিয়ে ‘গোপন প্রতিভা’ আবিষ্কার জাহ্নবীর

19

প্রতিরোধভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জু

20