অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জুবাইদা রহমানের

মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার মানবিক এবং উন্নয়নমুখী বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চান বলে জানিয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ রোববার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, ‘তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’

মানুষের বিপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এই চিকিৎসক বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’

নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ১০৭ জন দুস্থ ও অসহায় মানুষ, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪০ জন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের কাছে আর্থিক সহায়তার চেক ও নিমগাছের চারা তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বর

1

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র

2

অবশেষে মুখ খুললেন রোনালদো, চাইলেন ক্ষমা ও নিজের শাস্তি

3

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ

4

শিরোপা জয়ে ভারতের সামনে বাংলাদেশ

5

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার অত্যন্ত সচেতন: স্বর

6

নেপালে হিমলুং পর্বতে তুষারধসে নিহত ২, নিখোঁজ ১৪

7

সৌদিতে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার

8

জাতিসংঘে অংশ নেওয়া প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

9

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

10

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

11

পাঁচথুবীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগাম নির্বাচনী প্রচারণার

12

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা করছে সরকার

13

হারিয়ে যাওয়ার পথে বাংলার লোকজ সংস্কৃতি

14

সাম্য ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

15

গ্যাসের দৈনিক ঘাটতি ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট, দাম বাড়ায়নি সর

16

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের দৃষ্টি সরাতে ঘটনা সাজানো হ

17

পঞ্চগড়ে পরিচ্ছন্নতাকর্মীর চাকরির প্রলোভনে ৭ লাখ টাকা নেওয়ার

18

জনগণের ম্যান্ডেট নিয়ে সবসময় জনগণের পাশে বিএনপি: স্থানীয় সরকা

19

যুক্তরাষ্ট্রের চাপে মজুত ডিজেল ছাড়ছে ইউরোপ

20