অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার

দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

তারেক রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে কেবল শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসাসেবা পাবেন।

তিনি জানান, হাসপাতালগুলো ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে এবং শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগও সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ।

এ সময় পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবার অবকাঠামো ভেঙে পড়েছিল। আগের গণতান্ত্রিক সরকারগুলোর সময়ে গড়ে ওঠা স্বাস্থ্য অবকাঠামোরও অনেক কিছু অবশিষ্ট ছিল না।

তারেক রহমান আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছিল যে মানুষ চিকিৎসার জন্য অন্য দেশে যেতে বাধ্য হতো।

তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করা হয়নি। ফলে বিভিন্ন ক্ষেত্রে আমদানিনির্ভরতা তৈরি হয়।

প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যা দেশের শিল্পের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে।

সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদলীয় নেতাও সে সময় দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে শুরু হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

1

সাংবাদিক মতিউর রহমান শিকদারের ছেলের কবর জিয়ারত করলেন এমপি অপ

2

ঢাকার ৫৫ খালের পাড়ে হবে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে

3

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্য

4

ভারতের শেয়ারবাজারে বড় উত্থান, এক দিনেই বিদেশি বিনিয়োগ ১৬০ কো

5

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার:

6

ঠোঁট-তালু কাটা শিশুদের চিকিৎসায় সহযোগিতা করছে সরকার

7

শেখ হাসিনার নতুন এনআইডির আবেদন করার সুযোগ নেই: নির্বাচন কমিশ

8

স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্

9

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

10

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

11

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে রাষ্ট

12

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

13

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

14

দুর্গাপূজার ছুটিতে পর্যটনকেন্দ্রে ভিড়, চাঙা স্থানীয় অর্থনীতি

15

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

16

ঢাকা বাঁচাও কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন তিন নতুন সদস্য

17

৯৫ বছরেও হাল ছাড়েননি রুস্তম, পেঁপে চাষে সপ্তাহে আয় ২ হাজার

18

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত

19

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ কর

20