অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক নির্মূল কমিটির আত্মপ্রকাশ, প্রধান উপদেষ্টা জয়নুল আবেদীন এমপি, সভাপতি মিজানুর রহমান

মাদকমুক্ত দেশ গঠন ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে মাদক নির্মূল কমিটি। সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে। সভাপতি হয়েছেন মেজর (অব.) মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।


মাদকমুক্ত দেশ গঠন এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে মাদক নির্মূল কমিটি। এ উপলক্ষে ‘মাদকমুক্ত দেশ গড়, যুবসমাজকে রক্ষা কর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর ২০২৬, সোমবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলার তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাদক নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির অন্যতম লক্ষ্য মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সরকার ইতোমধ্যে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বাংলাদেশকে কোনোভাবেই মাদকের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের ১৮টি দপ্তর কাজ করছে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকার মাদক নির্মূল কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে।

নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাসের রাজনীতির প্রসঙ্গ টেনে জয়নুল আবেদীন বলেন, দলটির রাজনীতি আগুন ও সন্ত্রাসনির্ভর। ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর রেখে যাওয়া কিছু আগাছা এখনো রয়েছে। তারা মাঝেমধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও তাদের দমন করা হবে। পালিয়ে যাওয়া স্বৈরাচার কখনো ফিরে আসতে পারে না। শেখ হাসিনাও আর ফিরে আসবেন না বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় মাদক নির্মূল কমিটির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি, সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।

কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। সহসভাপতি হিসেবে রয়েছেন ড. আনিছুল আউয়াল (সাবেক সচিব), অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম (সাবেক উপাচার্য), সাবেক রাষ্ট্রদূত মউসদ মান্নান (সাবেক সচিব), ব্রিগেডিয়ার (অব.) ডা. বাশিরুল ইসলাম, কর্নেল (অব.) জগলুল হাসান, অধ্যাপক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, অধ্যাপক ডা. জাহানারা লাইজু, মেজর (অব.) মাসুদুর রহমান কাইউম, মো. আব্দুল আজিজ, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুন অর রশিদ, আবু বক্কর সিদ্দিক, খায়রুন নাহার খানম, তামান্না ফারুক থিমা, নাহরিন আসগার রিনি, এম এন জামান ও মো. ফখরুল হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহিম শীলা, এ বি এম ফারুক, আসাদুজ্জামান বাবুল, নাহিদ নজরুল, ইভানা আক্তার কথা, আবুল কালাম আজাদ, ইসমাঈল হোসেন বকুল, আক্তার কবিরাজ, আবুল হোসেন, দেলোয়ার হোসেন সর্দার, মো. মাহবুবুর মোর্শেদ টিপু মাতাব্বর, মোছা. সামছুন্নাহার, মোছা. খালেদা আলম, মোহনা নূর কচি, মাজহারুল ইসলাম, শেখ ফরিদা জাহান স্বপ্না, দিলারা শিরিন, হাছিনা আক্তার, লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন, হারুন অর রশিদ খান, মোহাম্মদ তাসলিম চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন গাজী আলহাজ্ব মাওলানা আবুবকর শিবলী ফেনবী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, অ্যাডভোকেট শফিক, গোলাম কিবরিয়া, আর কে রিপন, জামাল শিকদার, লায়ন আনোয়ার বেগম নিপা, অভিনেতা আনোয়ার হোসেন, মিসেস মনিরা ইসলাম, রিনা আক্তার, মিনারা শর্মা, মো. দেওয়ান আলমগীর, মাসুদ রানা বাবু ও এইচ এম সোহেল সিকদার।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-অর্থ সম্পাদক ডা. হাসান, দপ্তর সম্পাদক মুর্শিদুল হক বিদ্যুৎ, সহদপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম ভূঁইয়া, সহপ্রচার সম্পাদক বেলাল হোসেন খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লিজা, সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফী, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশিদা আলীম ঐশী, সহমানবাধিকারবিষয়ক সম্পাদক খাদিজাতুল কুবরা সুমাইয়া খোন্দকার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ইমরান সরকার এবং সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার ও ডা. তাসফিয়া মুসাররাত রাফা।

এ ছাড়া ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শিমুল পারভীন, সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফাতেমা খুরশীদ সোমাইয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. গোলাম মোস্তফা, সহশিক্ষাবিষয়ক সম্পাদক জোসনা খাতুন জ্যোতি ও মারজানা, গণমাধ্যমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সহগণমাধ্যমবিষয়ক সম্পাদক পারভেজ পাটোয়ারী, ধর্মবিষয়ক সম্পাদক উস্তাজ হাফিজ মুহসিন মাশকুর, সহধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ মোল্লা, সমবায়বিষয়ক সম্পাদক মনজিল আরা ডেইজি, সহসমবায়বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মনি বেগম এবং সহনারী ও শিশুবিষয়ক সম্পাদক বাবলি ইয়াসমিন খান ও সুমাইয়া আক্তার।

সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন চিত্রনায়িকা পলি। সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক উত্তম অধিকারী ও শাহেলা আক্তার। ক্রীড়া সম্পাদক কাজী টিটু এবং সহক্রীড়া সম্পাদক মো. মিলন। সমাজকল্যাণ সম্পাদক মো. মোস্তফা কামাল এবং সহসমাজকল্যাণ সম্পাদক সুলতানা পারভীন হেলেন।

সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. সুকমল বড়ুয়া। কার্যনির্বাহী সদস্য করা হয়েছে মাওলানা মো. আহছাব কুতুবী, শাহনাজ আক্তার সাহেরা, সুলতানা পারভীন হেলেন, অ্যাডভোকেট তানজিনা ইয়াসমিন, আমির হোসেন, নাসিমা আক্তার, মো. মাসকুর শাহরিয়া (পুনম), মোমেনা খাতুন, সৈয়দা বৃষ্টি আক্তার নুপুর, হাফেজ মাওলানা মো. আব্দুল শরীফ, আব্দুল্লাহ আল মাসুদ ও রুমি সরকারকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

1

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ প্রধানমন্ত্রীর

2

নেগেটিভ মন্তব্য এড়িয়ে চলার সহজ উপায় জানালেন স্বস্তিকা

3

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

4

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

5

প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদকে এ্যাব হতে বহিষ্কার

6

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধান

7

শ্রমিকদের স্বার্থ রক্ষা ও পোশাকশিল্পের উৎপাদন-রপ্তানি সচল রা

8

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

9

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

10

পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন

11

সংশোধিত এসআরবি বিল সংসদে উপস্থাপনের সুপারিশ

12

ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্

13

রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা

14

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

15

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা: হ

16

ইরানকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না যুক্তরাষ্ট্রের সামরিক শক

17

এলডিসি উত্তরণ নির্বিঘ্ন করতে সমন্বিত পদক্ষেপ সরকারের

18

উচ্চশিক্ষায় আসন সংকট নেই, সাড়ে ৬ লাখ উত্তীর্ণের বিপরীতে প্রা

19

ইরান যুদ্ধের ব্যয় ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে আদায়

20