অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতি ও বৈষম্য দূর করে মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী শনিবার (৭ নভেম্বর) মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

দিবসটি উপলক্ষে দেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার যুগান্তকারী বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে অবিস্মরণীয় একটি দিন এবং দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তাঁবেদারি অপশাসন, দুর্নীতি, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের কঠিন সময়ে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে। নস্যাৎ হয় সব ষড়যন্ত্র। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বন্দিদশা থেকে মুক্ত হন। জনগণের অকুণ্ঠ সমর্থনে রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সংকট উত্তরণের গুরুদায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়। জাতির সেই ক্রান্তিলগ্নে তাঁর ভূমিকা ছিল ত্রাতার।

সিপাহি ও জনতার সংহতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এক অভূতপূর্ব জাগরণ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় সংহতি ও ঐক্যের পরিচয় দিয়েছে।

তিনি বলেন, একই চেতনার পুনর্জাগরণ ঘটে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে। ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষের সুদৃঢ় ঐক্যের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এর ফলে বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্রে পরিণত হওয়ার বিপর্যয় থেকেও রক্ষা পায়।

জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এর ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। নতজানু পররাষ্ট্রনীতি থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন। জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা অপরিহার্য বলেও বাণীতে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

1

খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-পাকি

2

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

3

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্য

4

ফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগ

5

গার্মেন্টস খাতে অস্থিরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্র

6

প্রতিরক্ষা ও কূটনীতিতে নতুন অধ্যায়: বাংলাদেশ–তুরস্ক যৌথ কমিট

7

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, ঢাকার তীব্র নিন্দা

8

নতুন উদ্দীপনায় কাজ করতে আনসার সদস্যদের আহ্বান স্বরাষ্ট্রমন্ত

9

গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামায়াত আমির: রাশেদ খান

10

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তি রপ্

11

শিল্প-কলকারখানা মঙ্গলবার সন্ধ্যা থেকে আগের মত গ্যাস পাবে: প্

12

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

13

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন পচেত্তিনো, প্রথম পরীক্

14

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

15

১ ডিসেম্বর শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল, থাকছে রেকর্ড প

16

সরকারি সেবায় হয়রানি নয়, মানবিক আচরণ নিশ্চিত করতে হবে: প্রধান

17

নেপালে টানেল থেকে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে

18

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত

19

নন্দীগ্রামের শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধা

20